Apan Desh | আপন দেশ

ঢাকায় মেটার অনুষ্ঠান বা‌তিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩১, ২২ নভেম্বর ২০২৬

ঢাকায় মেটার অনুষ্ঠান বা‌তিল

ছবি: সংগৃহীত

দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে আওয়ামী লী‌গের স‌হিংস কর্মকা‌ণ্ডের জে‌রে ঢাকায় পূর্ব নির্ধা‌রিত অনুষ্ঠান বা‌তিল ক‌রে‌ছে ফেসবু‌কের মূল প্রতিষ্ঠান মেটা। মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) ঢাকার শেরাটন হো‌টে‌লে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 

‘টিন সেফ‌টি কা‌নেক্ট’ শীর্ষক অনুষ্ঠান‌টি ফেসবু‌কে টি‌নেজার (১৩ থে‌কে ১৯ বছর বয়সী) ব‌্যবহারকারী‌দের বি‌ভিন্ন সু‌বিধা ও নিরাপত্তামূলক বিষয়াবলী নি‌য়ে আলোচনা হওয়ার কথা ছিল। দে‌শের তরুণ সংগঠক, সুশীল সমাজ, নী‌তি‌নির্ধারকসহ সরকারি বেসরকা‌রি অংশীজন‌দের অনুষ্ঠা‌নে আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন <<>> শেয়ার ছাড়ে রেকর্ড গড়ল অ্যানথ্রপিক

অনলাইনে নিবন্ধন করার পর অনুষ্ঠানে চূড়ান্ত আমন্ত্রণ পাওয়া ক‌য়েকজন জা‌নি‌য়ে‌ছেন, প্রায় এক মাস আগে আমন্ত্রণ জানা‌নো হ‌য়। রোববার হঠাৎ সহ‌আয়োজক প্রতিষ্ঠান ডি‌জিটা‌লি রাইট থে‌কে ইমেইল এবং ফোন ক‌রে জানা‌নো হ‌য়ে‌ছে অনুষ্ঠান‌টি স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। মেটার কর্মকর্তারা আস‌বেন না বলে জা‌নি‌য়ে‌ছেন। দে‌শের চলমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তির কার‌ণে এমন সিদ্ধান্ত এসে‌ছে। 

বনানীর হো‌টেল শেরাটন কর্তৃপক্ষ অন‌ুষ্ঠান বা‌তি‌লের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলে নিরাপত্তা জোরদার পোশাকখাতে ১৮ দিনে অর্ডার বাতিলসহ ক্ষতি ৬৮২ মিলিয়ন ডলার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১