ছবি: আপন দেশ
বিএনপির স্থা্য়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে শোক পালনের ঘোষণা করেছে তার দল।
রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শোক পালনের অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
আরও পড়ুন<<>>সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
প্রয়াত সাবেক স্পিকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে রিজভী বলেন, এদেশের প্রতিটা আন্দোলনে তার অসামান্য ভূমিকা ছিল। তিনি সমকালীন জাতির এক সমন্বিত ইতিহাস। বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইতিহাসে এ অভিজ্ঞ রাজনীতিবিদের মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
উল্লেখ্য, রোববার ভোরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচবারের এমপি জমির উদ্দিন সরকার।
বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা হবে। পরে জাতীয় সংসদ প্রাঙ্গণেই দাফন করা হবে সাবেক এ স্পিকারকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































