ছবি: আপন দেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন লেগেছে। এসময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে।
আরও পড়ুন <<>> ‘দেশে ফিরবেন না শেখ হাসিনা, থাকবেন ফেসবুকেই’
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। তাৎক্ষণিকভাবে ফ্লাইটটির নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































