ফাইল ছবি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি বঙ্গভবনে অফিস করবেন, আর থাকবেন সংসদ ভবনে স্পিকারের বাসভবনে।
শনিবার (২৫ জুলাই) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এ কথা জানান।
এছাড়া শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকে জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাস ভবন এবং তার চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে।
সে দিন মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। সংবিধান অনুয়ায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন <<>> দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় তিনি সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্তক অর্পন করবেন এবং সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কবরে শ্রদ্ধা জানাবেন এবং জিয়ারত করবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































