Apan Desh | আপন দেশ

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৭, ১৬ জুন ২০২৬

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদে বক্তব্য দেয়ার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি ও নিয়ম অনুসরণ করে বক্তব্য দেয়ার জন্য এমপিদের প্রতি আহবান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

তিনি বলেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে রাজশাহী-১ আসনের এমপি মো. মুজবিুর রহমান এবং রংপুর-৬ আসনের এমপি মো. নুরুল আমীন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলার পর স্পিকার এমপিদের উদ্দেশে এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদ চলে রুলস অব প্রসিডিউর ও সংবিধানের ওপর ভিত্তি করে। এখানে ৩৫০ জন সদস্যই সমান পারদর্শী এবং সবারই বক্তব্য দেয়ার অধিকার আছে। তবে সমস্যা অন্তহীন হলেও সংসদ চলে নির্দিষ্ট আইন-কানুনের মধ্যে।

পয়েন্ট অব অর্ডার তোলার সঠিক সময় সম্পর্কে তিনি বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরই এ বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে। বাজেট অধিবেশন চলাকালে সাধারণত পয়েন্ট অব অর্ডার কম গ্রহণ করা হয়। কারণ এ সময় গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে দীর্ঘ আলোচনা চলে। 

আরও পড়ুন<<>>রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

তিনি আরও বলেন, যখন ইচ্ছা দাঁড়িয়ে বক্তব্য দিয়ে দেয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনও বিষয়ে আলোচনা করতে হলে বিধি অনুযায়ী নোটিশ দিতে হয়।

এমপি মুজিবুর রহমানের তোলা একটি প্রসঙ্গের জবাবে স্পিকার বলেন, উনি (মুজিবুর রহমান) দেখেছেন আমি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেছি, যা উনার কাছে সংসদীয় রীতির পরিপন্থী মনে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পয়েন্ট অব অর্ডার তুলেছেন। আমি আপনার সেন্টিমেন্টের প্রশংসা করি। আপনি শিক্ষক এবং বেতন না পাওয়া পৌর কর্মচারীদের দুঃখ-দুর্দশার কথা বলেছেন। কিন্তু সবকিছুর একটি নির্দিষ্ট সময় আছে।

তিনি আরও বলেন, সংসদ মুখোমুখি চালানো যায় না। কোনো বিষয়ে আলোচনা করতে হলে আগে নোটিশ দিতে হয়। আপনি যদি নিয়ম অনুযায়ী নোটিশ দিতেন, তবে আমরা হয়তো বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে পারতাম। সুতরাং, ভবিষ্যতে সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে সবিনয় নিবেদন রইলো।

সদস্যদের স্পিকার আরও মনে করিয়ে দেন যে, পয়েন্ট অব অর্ডার কেবল চলমান বিষয়ের ওপর ভিত্তি করেই হওয়া উচিত। সংসদীয় রীতিনীতি বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়