Apan Desh | আপন দেশ

আইআইএ বাংলাদেশের সভাপতি নন্দ দুলাল মহাসচিব তাহছিনুর রহিম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪৯, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৫৩, ২৬ নভেম্বর ২০২৬

আইআইএ বাংলাদেশের সভাপতি নন্দ দুলাল মহাসচিব তাহছিনুর রহিম

নন্দ দুলাল সাহা ও তাহছিনুর রহিম। ফাইল ছবি

দ্য ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (আইআইএ বাংলাদেশ)-এর ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাব লিমিটেডে এ সভা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
সভায় ইনস্টিটিউটের সদস্যরা অংশ নেন। এতে বিগত বছরের কার্যক্রম, অর্জন, আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। পাশাপাশি সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশে অভ্যন্তরীণ নিরীক্ষা পেশার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভায় আইআইএ বাংলাদেশের প্রেসিডেন্ট এম. নুরুল আলম ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ইনস্টিটিউটের কার্যক্রম, সদস্যসংক্রান্ত উদ্যোগ, পেশাগত অর্জন, আর্থিক বিবরণী ও ভবিষ্যৎ পরিকল্পনার অগ্রগতি তুলে ধরা হয়। এ ছাড়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীও উপস্থাপন করা হয়।

এজিএমে ২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত বোর্ড অব গভর্নরসের সদস্যদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন—সভাপতি নন্দ দুলাল সাহা; সহসভাপতি অমিতাভ সাহা ও আদিল ইফতেখার; মহাসচিব তাহছিনুর রহিম; কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন এম. নুরুল আলম (ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট), মোহাম্মদ তবারক হোসেন, প্লাবিতা ভৌমিক, মো. সোহেল ও বিকাশ চন্দ্র মিত্র।

বার্ষিক সাধারণ সভার পাশাপাশি ‘নৈতিকতা ও পেশাদারত্ব’ শীর্ষক বাধ্যতামূলক ধারাবাহিক পেশাগত শিক্ষা (সিপিই) সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন আইআইএ বাংলাদেশের প্রেসিডেন্ট এম. নুরুল আলম।

সেমিনারে অভ্যন্তরীণ নিরীক্ষা পেশায় নৈতিক মূল্যবোধ, পেশাগত সততা, জবাবদিহি ও উচ্চ পেশাগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশ ও করপোরেট সুশাসনে পেশাগত নৈতিকতার বাস্তব প্রয়োগ নিয়েও আলোচনা হয়।

আইআইএ বাংলাদেশ ২০০৪ সালে যাত্রা শুরু করে। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস ইনকরপোরেটেডের (আইআইএ) আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে প্রতিষ্ঠানটি। বর্তমানে আইআইএর অনুমোদিত চ্যাপ্টার হিসেবে বাংলাদেশে অভ্যন্তরীণ নিরীক্ষা পেশার বিকাশে কাজ করছে।

আপন দেশ/কেএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো