Apan Desh | আপন দেশ

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪৪, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৩:১২, ২৮ জুলাই ২০২৬

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছবি: পিআইডি

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়।  

পরে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাফতরিক নথিতেও স্বাক্ষর করেন তিনি। 

আরও পড়ুন<<>>মঙ্গলবার বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেয়ার পর রোববার (২৬ জুলাই) সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়