হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (০৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই তিনি সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।
সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর তালিকায় উপস্থিত সদস্যদের মধ্যে যার নাম সবার আগে থাকবে, তিনি স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনা করবেন।
ঘোষিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন মহিলা আসনের এমপি বেগম সেলিমা রহমান। দ্বিতীয় স্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ড. মোহাম্মদ ওসমান ফারুক।
আরও পড়ুন <<>> বাজেট অধিবেশনে তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব
তৃতীয় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদিন। চতুর্থ স্থানে রয়েছেন নোয়াখালী-৪ আসনের এমপি মোহাম্মদ শাহজাহান। পঞ্চম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরী।
সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন।
এসময় সংসদকে জানানো হয়, ইতোমধ্যে দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মৃত্যুবরণ করেছেন।
সংসদীয় রীতি অনুসারে প্রয়াত এসব সাবেক জনপ্রতিনিধির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































