ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের বৈঠক হয়েছে। এ দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির স্পিকার সরদার আয়াজ সাদিক।
সোববার (১৪ সেপ্টেম্বর) কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্ভোদনের প্রাক্কালে এ বৈঠক হয়।
বৈঠকে উভয়ই বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ ও প্রতিনিধিদল বিনিময়ের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
আরও পড়ুন <<>> ইসির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের বৈঠক বৃহস্পতিবার
বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সরদার আয়াজ সাদিককে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পীকারসহ ডেপুটি স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়।
এসময় বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































