ছবি: আপন দেশ
গঙ্গা পানিবণ্টন ৩০ বছর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর। এ মেয়াদ শেষ হওয়ার আগেই বিদ্যামান চুক্তিটি নবায়নের উদ্দেশে ভারতকে চিঠি দেয়া হয়েছে। এখন দেশটির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এমনটি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তির বিষয়টি সম্পর্কে দুদেশই অবগত। আশা করছি, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চিঠির জবাব দেবে এবং প্রয়োজনীয় আলোচনার উদ্যোগ নেবে।
তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু না হলে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে আমাদের প্রত্যাশা, বিদ্যমান চুক্তিটিই নবায়ন হবে।
আরও পড়ুন <<>> সুপারিশ পেয়েও ৪৬তম বিসিএসে বাদ ৪১ প্রার্থী
তিনি আরও বলেন, যথাসময়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে বসবেন। ওই সময়ই সব সমস্যার সমাধান হবে আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সম্প্রতি জার্মানি সফরে গিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সে সফর প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি, শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিং খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এমটি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































