Apan Desh | আপন দেশ

রাশিয়া

পর্নোগ্রাফিকে বৈধতা দেয়ার পরিকল্পনা ইউক্রেনের

পর্নোগ্রাফিকে বৈধতা দেয়ার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সামরিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ইউক্রিন। যুদ্ধের ব্যয় মেটাতে নতুন আয়ের উৎস খুঁজছে কিয়েভ। এরই অংশ হিসেবে দেশটি পর্নোগ্রাফিকে আইনি কাঠামোর আওতায় এনে বিপুল পরিমাণ কর আদায়ের পরিকল্পনা করছে ইউক্রেন সরকার। আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ জেলেজনিয়াকের সমর্থিত একটি বিলে এমন যুক্তি দেয়া হয়েছে। এ খাতকে বৈধ অর্থনীতিতে যুক্ত করা হলে প্রায় আড়াই কোটি ডলার সমপরিমাণ কর রাজস্ব আয় হতে পারে। এ অর্থ দিয়ে যুদ্ধক্ষেত্রের জন্য অন্তত ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব হবে বলে তিনি ধারণা করছেন।

০৬:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

জনশক্তি এক লাখে উন্নীত করার প্রস্তাব বাংলাদেশের, সম্মতি রাশিয়ার

জনশক্তি এক লাখে উন্নীত করার প্রস্তাব বাংলাদেশের, সম্মতি রাশিয়ার

রাশিয়ায় বাংলাদেশের জনশক্তি রফতানি এক লাখে উন্নীতি করার প্রস্তাব করেছে বাংলাদেশ। এ বিষয়ে রা‌শিয়ার স‌ঙ্গে আলোচনা ক‌রেছে‌ন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রস্তাবটিতে সম্মতি জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কাজ করছেন। সেখানে জনশক্তি রফতানি এক লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেয়া হ‌লে তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়। উভয়পক্ষ শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

০৪:২৮ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে ফেরত চান স্বজনরা

রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে ফেরত চান স্বজনরা

চলতি বছরের ৭ মে রাশিয়ায় নির্মাণ ও ফ্যাক্টরি কর্মীর ভিসায় গিয়ে ৩০ বাংলাদেশিকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা।  রোববার (২৪ মে) রাজাধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ অভিযোগ করেন। এসময় দ্রুত সময়ের মধ্যে আটকে পড়া সন্তানদের সুস্থ অবস্থায় ফেরত চায় স্বজনরা।   সন্তান রিপন হোসেনকে ফেরত চেয়ে মানবন্ধনে তার মা রিনা বেগম বলেন, আমার ছেলে তার বন্ধুর সঙ্গে জাবালে নুর এজেন্সিতে যায়। সেখানে তারা দুই জনই টাকা জমা দেন। টাকা জমা দেয়ার পর এজেন্সি আমাদের অনেকদিন ঘুরাইছে। পরে হঠাৎ করে এজেন্সি থেকে ভিসা হওয়ার কথা জানানো হয়। নির্মাণ কাজের ভিসা নিয়ে ৭ মে রিপন ও তার বন্ধুসহ ৩০ জন রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর ৩-৪ দিন কথা হয়েছে। এরপর আর কোনও কথা হয়নি। কারণ এরপরই ওদের কাজের কথা বলে যুদ্ধের ট্রেনিংয়ে নিয়ে গেছে। এখন ওদের যদি উদ্ধার করতে হয় তাহলে ট্রেনিং অবস্থায় উদ্ধার করতে হবে। নইলে আর উদ্ধার করা যাবে না।  আমি প্রধানমন্ত্রীর কাছে আমার সন্তানকে ফেরত চাই।  

০৮:১২ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

একদিনে ইউক্রেনের এক হাজার ১১৫ সেনা নিহত

একদিনে ইউক্রেনের এক হাজার ১১৫ সেনা নিহত

রাশিয়া-ইউক্রেন সম্মুখ যুদ্ধের বিশেষ সামরিক যুদ্ধক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অন্তত ১ হাজার ১১৫ জন সেনা নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন সংযোজন কারখানা এবং সেনা ছাউনিতে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে।শনিবার (১৭ মে) এসব সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন ব্যাটলগ্রুপের অভিযানে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক জনবল হারিয়েছে। এর মধ্যে-ব্যাটলগ্রুপ নর্থ-এ ১৫-এর বেশি সেনা, ব্যাটলগ্রুপ ওয়েস্টে ১৮০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ সাউথের ১৬০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ সেন্টারে ২৮০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ ইস্টে ২৮৫ জনের বেশি সেনা, দিনিপ্রো গ্রুপ জোনে সর্বোচ্চ ৫৫ জন সেনার মৃত্যু হয়েছে। 

০৮:৪৮ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কিশোরগঞ্জের রিয়াদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কিশোরগঞ্জের রিয়াদ

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের তরুণ রিয়াদ রশিদ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার সময় ড্রোন হামলায় নিহত হন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২ মে সংঘটিত ওই হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (০৮ মে) রিয়াদের মৃত্যুর খবরে তার এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। নিহত রিয়াদ রশিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রশিদের ছেলে।

১১:৪৩ পিএম, ৯ মে ২০২৬ শনিবার

দেশে রাশিয়ান জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া

দেশে রাশিয়ান জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ৬০ দিনের ছাড় সংক্রান্ত প্রকাশিত সংবাদকে ভুয়া বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার (১৭ এপ্রিল) বিভাগটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের তথ্য তাদের দৃষ্টিগোচর হয়েছে, তবে এ বিষয়ে বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য দেননি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্তের তথ্যও বিভাগ থেকে দেয়া হয়নি।

১১:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

জাতিসংঘের হরমুজ খোলার প্রস্তাবে রাশিয়া–চীনের ভেটো

জাতিসংঘের হরমুজ খোলার প্রস্তাবে রাশিয়া–চীনের ভেটো

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল বলে বিবিসি জানিয়েছে। নিরাপত্তা পরিষদের ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অন্যদিকে পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। তবে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি। জানা গেছে, কয়েক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর প্রস্তাবটির খসড়া একাধিকবার সংশোধন করা হয়। শুরুতে এটি ‘চ্যাপ্টার সেভেন’-এর আওতায় ছিল, যেখানে সামরিক শক্তি ব্যবহারের অনুমতির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। পরে তা সরিয়ে ফেলা হয়। এমনকি ‘প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি’ সংক্রান্ত অংশও বাদ দিয়ে চূড়ান্ত খসড়ায় কেবল প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে ‘জোরালোভাবে উৎসাহিত’ করার কথা রাখা হয়।

১২:৪০ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

ইরানের হয়ে যুদ্ধ করবে রাশিয়ান আর্মি

ইরানের হয়ে যুদ্ধ করবে রাশিয়ান আর্মি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ সামরিক অভিযান চালাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে ৩২ দিন ধরে হত্যাকাণ্ড চালাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। এবার স্থল আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানায়, মার্কিন স্থল অভিযান শুরু হলে রমজান কাদিরভের নেতৃত্বাধীন চেচেন ইউনিটগুলো মোতায়েনের জন্য প্রস্তুত। এটি সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, কাদিরভপন্থী বাহিনী ইরানের পক্ষে মার্কিন-ইসরাইলি অভিযানকে ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। তারা সম্ভাব্য হস্তক্ষেপকে ‘জিহাদ’ — ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষার লড়াই হিসেবে বর্ণনা করেছে।

০৮:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’

‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’

আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি, কৃষিখাতকে অগ্রাধিকার দিতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওর মাধ্যমে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেলটা পায় সে চেষ্টা করছি। এছাড়া রাশিয়া থেকে ২ মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির জন্য প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি। মনির হোসেন চৌধুরী বলেন, রাশিয়া থেকে ২ মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির জন্য প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আমেরিকার কাছেও অনুমতি চাওয়া হয়েছিল। কিছু দেশে আমেরিকার স্যাংশন থাকায় অনুমতির এ প্রক্রিয়ায় যেতে হয়েছে।

০৪:৫২ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন: ট্রাম্প

পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সম্পদে হামলা চালাতে তেহরানকে তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া। চলতি সপ্তাহের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি (পুতিন) তাদের কিছুটা সাহায্য করছেন। হ্যাঁ, আমার তা-ই ধারণা। শুক্রবার (১৩ মার্চ) পূর্ণাঙ্গভাবে প্রচার হতে যাওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, পুতিন সম্ভবত ভাবছেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি।

০৭:৩৪ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement