Apan Desh | আপন দেশ

তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১১, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১২, ২০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

তথ্যটি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

জানা গেছে, বৈঠকে তারা একে-অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও কীভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়