Apan Desh | আপন দেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে তিনি এ শপথ গ্রহণ করেন। সংসদ ভবনের নিজ কার্যালয়ে নুসরাতের শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (০৬ মে) দুপুর ১২টায় পর তিনি শপথ নেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৩:৫২ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন কখনো হয়নি: সেনাপ্রধান

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন কখনো হয়নি: সেনাপ্রধান

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এ নির্বাচনে তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (০৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ওয়াকার-উজ-জামান বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল। 

০৮:৪৮ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

শপথ নিতে পারছেন না নুসরাত তাবাসসুম

শপথ নিতে পারছেন না নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তবে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের শপথ নিতে পারছেন না। রোববার (০৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এসব তথ্য জানান। নির্বাচন কমিশন জানিয়েছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও গেজেট প্রকাশের আগে আইনি কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

০৭:৪৭ পিএম, ৩ মে ২০২৬ রোববার

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান। মঈন উদ্দীন খান বলেন, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও নির্ধারিত সময়ের পরে জমা দেয়ায় একজনের মনোনয়ন গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। বিএনপি জোটের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি,

১১:৩৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

জামায়াত থেকে সংরক্ষিত নারী আসনে সংসদে যাচ্ছেন যারা

জামায়াত থেকে সংরক্ষিত নারী আসনে সংসদে যাচ্ছেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনে নতুন চিত্র সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনের বিপরীতে ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। এর মধ্যে প্রাপ্ত ৬৮টি আসনের অনুপাতে এককভাবে জামায়াতের ভাগে আসে ১২টি সংরক্ষিত আসন। তবে দলটি নিজে নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেয়া হয়েছে। এ তিনটি আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস। জোটের লিয়াজোঁ কমিটির সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের চূড়ান্ত তালিকায় থাকা ৯ জনের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি ও নাজমুন্নাহার নিলু। এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে মেরিনা সুলতানা (চট্টগ্রাম), মাহফুজা খানম (সিলেট), সাজেদা সামাদ (বগুড়া অঞ্চল) এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। তালিকায় আরও রয়েছেন জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম।

১১:১০ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৪ জন

ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৪ জন

গণ অধিকার পরিষদ থেকে সাধারণ নির্বাচনে অংশ নিলেও সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেঘনা আলম। এ নিয়ে চারদিনে দলটির হয়ে মোট ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। চারদিনে মনোনয়ন নেয়া ১৯৯ জনের মধ্যে রোববারই ৭৪ জন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—তাহমিনা কবীর, রুমা আক্তার, মোসা. রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আক্তার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা ফাহিমা বানু, নাহিদ পারভীন, আমিনা বেগম, শিরিনা আক্তার, পারভীন বানু রুমি, শামীম আরা বেগম স্বপ্না, সাহারা পারভিন।

১১:৩৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

বগুড়া-শেরপুরের দুই আসনের জয়ীদের গেজেট প্রকাশ

বগুড়া-শেরপুরের দুই আসনের জয়ীদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) ইসি সচিব স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্দ্বারা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করছে।

০৮:৫১ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন। শনিবার (১১ এপ্রিল) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তারা। বিএনপি সূত্র জানিয়েছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি রোববার (১২ এপ্রিল) ফরম জমা দেবেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

০৮:১৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

সংসদের প্রথম অধিবেশনে ৮৭ বিল পাস

সংসদের প্রথম অধিবেশনে ৮৭ বিল পাস

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। অধিবেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৮৭টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সভাপতিত্বে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হয়। পাস হওয়া বিলগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, বিভিন্ন খাতের সংস্কারমূলক আইন এবং রহিত হওয়া পুরোনো আইন যুগোপযোগী করে পুনঃপ্রণয়ন করা হয়েছে। বিশেষ করে আর্থিক খাত ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিলগুলো পাসে অগ্রাধিকার দেয়া হয়েছে।

০৬:২০ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৫২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। এর মাত্র একদিন পরই নির্বাচন কমিশন থেকে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য দিয়েছেন। তফসিল অনুযায়ী, ১২ মে ত্রয়োদশ সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনে ভোট হবে। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। ৫০ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট আসন পাবে ৩৬টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় জোট পাবে ১৩টি আসন। ছয়জন স্বতন্ত্র প্রার্থীর জোটের জন্য বরাদ্দ দেয়া হবে একটি আসন।

০৩:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

‘মিথ্যা অপবাদ দিয়ে কারো নামে বদনামী করা বড় পাপ’

‘মিথ্যা অপবাদ দিয়ে কারো নামে বদনামী করা বড় পাপ’

মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা এটি আরো বড় পাপ। এ পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন। এমনই বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (০৬ মার্চ) বিকেলে রমনা থানা বিএনপিরেউদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় এসময় মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০৯:২২ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার

জামায়াতের অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা

জামায়াতের অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে- এমন অভিযোগ তুলে এ দাবি জানায় দলটি। এ প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণায় মহা-ইঞ্জিনিয়ারিং হয়েছে। সাবেক উপদেষ্টার কথায় তা প্রমাণ হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি পালন করে জামায়াত। এর আগে বৃহস্পতিবার (০৫ মার্চ) জামায়াতের নায়েবে আমীর দুই উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। এসব অভিযোগ খন্ডন করেছেন সাবেক উপদেষ্টা রিজওয়ানা।

০৭:৩৬ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে সোমবার (০২ মার্চ)। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ। রোববার (০১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের প্রধান মু. গোলাম কিবরিয়া ভিপি।

০৪:১৯ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement