স্বর্ণের ফাইল ছবি
অনেক দিন ধরেই স্বর্ণের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। তবে গত চার দিনে দেশে মূল্যবান এ ধাতুর বাজার স্থিতিশীল রয়েছে। যে কারণে আগের দামের বিক্রি হচ্ছে স্বর্ণ।
সর্বশেষ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ দামেই শনিবার (২৮ ফেব্রুয়ারি)) বিক্রি হচ্ছে স্বর্ণ।
আরও পড়ুন<<>>কমলেও নাগালে আসেনি লেবু-শসা-বেগুনের দাম
পূর্ব নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































