Apan Desh | আপন দেশ

বিরোধীদলীয় নেতা, উপনেতা, হুইপের দায়িত্বে কারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধীদলীয় নেতা, উপনেতা, হুইপের দায়িত্বে কারা

ছবি: সংগৃহীত

সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, সে বিষয়টি পরিষ্কার করেছে জামায়াত নেতৃত্বাধীন জোট। জানা গেছে, সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমীর ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সংসদে বিরোধীদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহবায়ক নাহিদ ইসলাম।

এর আগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন–এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

তবে সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে জরুরি বৈঠকে বসেন এবং সেখানেই শপথ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement