Apan Desh | আপন দেশ

সংসদের প্রথম অধিবেশনের সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:১২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সংসদের প্রথম অধিবেশনের সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার দুয়েক দিন আগে বসবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও উপস্থাপন করা হবে।

আরও পড়ুন <<>>ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিংমলগুলো

এয়োদশ জাতীয় সংসদে ইতিমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়