Apan Desh | আপন দেশ

শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, শপথ দ্রুত সম্পন্ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য করেন।

এ্যানী চৌধুরী জানান, সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না—এ শর্তের বিষয়ে বিএনপির অবস্থান শপথের আগেই স্পষ্ট করা হবে।

আরও পড়ুন <<>> নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

তিনি আরও বলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনি শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় করছেন। প্রয়োজনীয় প্রস্তুতিও তদারকি করা হচ্ছে। রোববার এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়