ফাইল ছবি
নতুন সরকারের শপথগ্রহণ সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একই দিনে সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভাও শপথ গ্রহণ করবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। ইতোমধ্যে এর প্রস্তুতি শুরু হয়েছে।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলেই রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে পৌঁছাবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন <<>> মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া
বিএনপি জোটের সাম্প্রতিক বিশাল বিজয়ের পর নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন তা নিয়ে দেশের মানুষ উত্তেজিত। প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি নতুন মুখ ও তরুণ প্রতিনিধির উপস্থিতিই এখন মূল আকর্ষণ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































