Apan Desh | আপন দেশ

তারেক রহমানকে মমতার অভিনন্দন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে মমতার অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

আরও পড়ুন<<>>ভূমিধস বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

মমতা বলেন, বাংলাদেশের সব ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভিনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এ বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়