Apan Desh | আপন দেশ

আজকে স্বর্ণ-রুপার দাম বাড়ল নাকি কমলো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৯, ৪ মার্চ ২০২৬

আজকে স্বর্ণ-রুপার দাম বাড়ল নাকি কমলো

স্বর্ণের অলঙ্কার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে। প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যর বিভিন্ন মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এতে অস্থিতিশীল হয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। দফায় দফায় বাড়ছে মূল্যবান এ ধাতুর দাম। 

সর্বশেষ মঙ্গলবার (০৩ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায় ঠেকেছে। বুধবার (০৪ মার্চ) এ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

এর আগে, শনিবারের পর সোমবারও স্বর্ণের দাম বাড়ানো হয়। ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায় দাড়ায়। এর আগে গত সপ্তাহে দুবার স্বর্ণের দাম বাড়ানো হয়। সেবার দুই দফায় দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। এবার এক দফায় বাড়ল ৪ হাজার টাকার বেশি।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ১৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: