Apan Desh | আপন দেশ

সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ

ফাইল ছবি

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিন ভর চলা এ নির্বাচনে ভোট প্রদানের হার ছিলো তুলনামূলক কম। দিন শেষে সিলেটের ৬ আসন মিলিয়ে ভোট পড়েছে গড়ে ৪৮.১৫ শতাংশ।

সিলেট-১ আসনের সদর উপজেলায় ৫৫.৮৯ শতাংশ, সিলেট মহানগর-১ এলাকায় ৪০ শতাংশ, সিলেট মহানগর-২ এলাকায় ৪১.১৮ শতাংশ, সিলেট মহানগর-৩ এলাকায় ৪৩.০৬ শতাংশ, সিলেট মহানগর-৪ এলাকায় ৪৯.৯৬ শতাংশ ভোট পড়েছে। 

সিলেট-১ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান। ধানের শীষ প্রতীকে মুক্তাদীর ১৮৮ কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৮৫টি। আর দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা হাবিবুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯২টি। ধানের শীষ এগিয়ে আছে ৪২ হাজার ২২৩ ভোটে।

এ আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি। এখনো ২৭টি ভোটকেন্দ্রের ফল অপেক্ষমান। দু’জনের ব্যবধানও অনেকটাই আকাশ-পাতাল। অপেক্ষমান ২৭ কেন্দ্রের ভোটার হিসাব করে দু’জনের সম্ভাব্য ভোটের পরেও খন্দকার মুক্তাদীরকে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা, সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।

সিলেট-২:  আসনের ওসমানীনগর উপজেলায় ৪২.২৭ শতাংশ, বিশ্বনাথ উপজেলায় ৪৯.৫৬ শতাংশ ভোট পড়েছে। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। 

সিলেট-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে সবকয়টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীক নিয়ে  পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৬৯৭ ভোট। আর দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর প্রাপ্ত  ভোট ৩৭ হাজার ৪৪৬ টি। সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী।

আরও পড়ৃুন<<>>মন্ত্রীত্ব-জামানত দুটোই হারালেন মান্না

সিলেট-৩:  আসনের দক্ষিণ সুরমা উপজেলায় ৪৪.৬৭ শতাংশ, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪৭.২০ শতাংশ, বালাগঞ্জ উপজেলায় ৫৩. ১৯ শতাংশ ভোট পড়েছে। আসনে বিজয়ী বিএনপির এমএ মালিক পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী বাংলা দেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।

সিলেট-৪: আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫৫.০১ শতাংশ, গোয়াইনঘাট উপজেলায় ৫৩. ১৪ শতাংশ, জৈন্তাপুর উপজেলায় ৫০.১১ শতাংশ ভোট পড়েছে। আসনে বিজয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামের জয়নাল আবেদিন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট-৫: আসনের কানাইঘাট উপজেলায় ৪৯.৪৬ শতাংশ, জকিগঞ্জ উপজেলায় ৫৪.৭২ শতাংশ ভোট পড়েছে। আসনে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের প্রার্থী জমিয়তে ইসলামের উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। এ আসনে বিএনপির বিদ্রোহী মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট।

সিলেট-৬:  আসনের গোলাপগঞ্জ উপজেলায় ৪৬ শতাংশ ও বিয়ানীবাজার উপজেলায় ৪২.৩৪ শতাংশ ভোট পড়েছে। এ আসনে বিজয়ী বিএনপির এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন ১ লাখ ১ হাজার ৫৫৯ ভোট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়