Apan Desh | আপন দেশ

মন্ত্রিসভায় চট্টগ্রামের বাজিমাত, পিছিয়ে পড়ল সিলেট 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভায় চট্টগ্রামের বাজিমাত, পিছিয়ে পড়ল সিলেট 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান। এ মন্ত্রিসভায় ২৫ জন পাচ্ছেন পূর্ণমন্ত্রীত্ব এবং ২৪ জন প্রতিমন্ত্রী।

মন্ত্রিসভায় দেখা গেছে, চট্টগ্রাম থেকে সর্বমোট ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ২ জন। ঢাকা বিভাগ থেকে মন্ত্রিপরিষদে ১০ জনকে রাখা হয়েছে। অপরদিকে সিলেট বিভাগ থেকে মাত্র ২ জন সদস্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

বিভাগ অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বিভাগ

মন্ত্রী: আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ, ড. খলিলুর রহমান
প্রতিমন্ত্রী: জোনায়েদ আব্দুর রহিম সাকি, মীর মুহাম্মদ হেলাল উদ্দীন

ঢাকা বিভাগ

মন্ত্রী: আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম
প্রতিমন্ত্রী: ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজশাহী বিভাগ

মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু
প্রতিমন্ত্রী: এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন, মুহাম্মদ আব্দুল বারী

আরও পড়ুন <<>> রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি 

বরিশাল বিভাগ

মন্ত্রী: হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন
প্রতিমন্ত্রী: আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান, মো. নুরুল হক নুর

খুলনা বিভাগ

মন্ত্রী: নিতাই রায় চৌধুরী
প্রতিমন্ত্রী: মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলাম

ময়মনসিংহ বিভাগ

প্রতিমন্ত্রী: মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন

রংপুর বিভাগ

মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব
প্রতিমন্ত্রী: ফরহাদ হোসেন আজাদ

সিলেট বিভাগ

মন্ত্রী: আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির

চট্টগ্রামের প্রভাব নতুন মন্ত্রিসভায় স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে রাজধানী ঢাকা ও অন্যান্য বিভাগের তুলনায় সবচেয়ে বেশি সদস্য নিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়