Apan Desh | আপন দেশ

‘সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৭, ২ মার্চ ২০২৬

‘সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন’

ছবি : আপন দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংবিধান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।’

সোমবার (০২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবির।

আরও পড়ুন : ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন প্রণয় ভার্মা 

জুলাই অভ্যুত্থানের ‘স্পিরিট’ সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে ভাষণ দেয়া থেকে বিরত রাখার দাবি জানান তিনি।

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়