ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা এ প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকে ৭৯ হাজার ৩৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে পান ৬৯ হাজার ৭৭৪ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৯ হাজার ৫৮১ ভোট।
৫৯ বছর বয়সী আবুল হাসান জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা পেশায় যুক্ত। ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ-এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি খেলাফত মজলিস-এর সিলেট জেলা শাখার উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন <<>> হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২
প্রতিক্রিয়ায় আবুল হাসান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মিম্বর থেকে রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দিয়েছেন। সে আদর্শ অনুসরণ করেই তিনি মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশ ও মিল্লাতের সেবায় কাজ করতে চান।
তিনি জানান, জকিগঞ্জ–কানাইঘাট এলাকার সার্বিক উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উদ্যোগ নেয়া হবে। অবহেলিত খাতগুলো চিহ্নিত করে শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সেবা সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































