Apan Desh | আপন দেশ

বিএনপির মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ নারী সদস্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ নারী সদস্য

আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন। ছবি: আপন দেশ কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলটির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। সে মন্ত্রিসভায় আছেন তিনজন নারী সংসদ সদস্য।

বিএনপির মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ২৫ জন পাচ্ছেন পূর্ণমন্ত্রীত্ব এবং ২৪ জন প্রতিমন্ত্রী। নতুন এ মন্ত্রিসভায় তিনজন নারী সদস্যের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হয়েছেন আরও তিনজন বিশেষজ্ঞ।

আরও পড়ুন <<>> শপথ নিলেন নতুন মন্ত্রীসভার সদস্যরা

এ মন্ত্রি মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন আফরোজা খানম রিতা। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ফারজানা শারমিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement