Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে জামানত হারালেন যারা

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়ে জামানত হারালেন যারা

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুই আসনে মোট ১১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে মোট বৈধ ভোটের ১২ শতাংশ (১২.৫%) ভোট পেতে হয়। যারা ন্যূনতম ভোট পাননি, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

পঞ্চগড়-১ আসন: মোট বৈধ ভোট: ৩,৫০,০২৫। জামানত রক্ষার পেতে হবে ৪৩,৭৫৪ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ-এর নাজমুল হক প্রধান। মোটরগাড়ি – ৩,৯০৩ ভোট। বাংলাদেশ সুপ্রীম পার্টি মো. আব্দুল ওয়াদুদ (বাদশা) একতারা – ১,০১৮ ভোট। বাংলাদেশ লেবার পার্টির মো. ফেরদাউস আলম, আনারস – ৬৮৩ ভোট। গণঅধিকার পরিষদ মো. মাহাফুজার রহমান, ট্রাক– ৮৩৬ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মো. সিরাজুল ইসলাম, টেলিভিশন – ২৬১ ভোট।

আরও পড়ুন <<>> দল গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: এম এ হান্নান

পঞ্চগড়-২ আসন: মোট বৈধ ভোট: ৩,১৫,১৪৯। জামানত রক্ষার ন্যূনতম  পেতে হবে ৩৯,৩৯৪ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন, স্বতন্ত্র মাহমুদ হোসেন সুমন, ঘোড়া– ১,৮৫৪ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মো. আশরাফুল আলম, কাস্তে – ৯৩৫ ভোট। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ মো. এমরান আল আমিন, মোটরগাড়ি – ৯৫৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. কামরুল হাসান প্রধান, হাতপাখা – ৪,৩৯১ ভোট। বাংলাদেশ সুপ্রীম পার্টি মো. দেলোয়ার হোসেন, একতারা – ১,৩৫২ ভোট। জাতীয় পার্টি মো. লুৎফর রহমান রিপন, লাঙ্গল – ২,১৫২ ভোট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়