ছবি: সংগৃহীত
নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা জোরদার করার আহবান জানিয়েছেন। জাতীয় ঐক্য শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ নেয়ার কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখার তাগিদ দেয়া হয়। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণভাবে ভোগ করতে পারে, সে লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।
আরও পড়ুন <<>>ভোটের ছুটি শেষে জনস্রোত এখন রাজধানীমুখী
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে এগোচ্ছে। এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































