ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। দলটি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে নির্বাচন কমিশন দলভিত্তিক ভোটের হার প্রকাশ করেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইসির প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রাপ্ত ভোট ৪৯ দশমিক ৯৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।
২৯৯টি আসনের নির্বাচনে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি অংশ নেয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল আদালতের মামলা নিষ্পত্তির পর ঘোষণা করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোটগ্রহণের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।
আরও পড়ুন <<>> ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ ৫ জন আটক
আসন বণ্টনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি করে আসন। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং খেলাফত মজলিসও ১টি করে আসন পেয়েছে। অন্যদিকে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।
ভোটের হার অনুযায়ী এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিস ২ দশমিক ০৯ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































