Apan Desh | আপন দেশ

সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসিতে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসিতে

ছবি: ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে ২৯৬ জন সংসদ সদস্যের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা কমিশনে পাঠাতে হয়। সে নিয়ম অনুসারেই তালিকাটি ইসিতে জমা দেয়া হয়েছে।

জমা দেয়া তালিকার ভিত্তিতেই এখন সংরক্ষিত নারী আসনের নির্বাচনী কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। ইসি সূত্র জানায়, প্রথম ধাপে তালিকাটি যাচাই-বাছাই করা হবে। এরপর কমিশন সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন দ্রুত সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, পবিত্র রমজান মাসের মধ্যেই ভোটগ্রহণ শেষ করার প্রাথমিক পরিকল্পনা নেয়া হচ্ছে।

আরও পড়ুন <<>> ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের মধ্যে ২৯৬টির ফলাফল ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। অবশিষ্ট আসনগুলোর আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন হলে সেগুলোও ভোটার তালিকায় যুক্ত হবে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর অর্জিত সাধারণ আসনের ভিত্তিতে জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়