শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গলাচিপায় অভিভাবক সমাবেশ
পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। শিক্ষিত মা এক সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল-এ স্লোগানকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) সারে ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো. জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন মনির তালুকদার, নাজমুল হাসান, মো. রেজাউল ইয়াসিন, মো. রুহুল আমিন, আবদুল করিম মোল্লা ও জালাল আহমেদ, জাহিদুল ছালামসহ বিদ্যালয়ের বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী।
০৫:৩৪ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার