Apan Desh | আপন দেশ

অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ, জানুন সময়সূচি

ফাইল ছবি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধিত রুটিন অনুযায়ী পরীক্ষার তারিখ পিছিয়ে নতুন সময়সীমা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের ঘোষিত তারিখগুলো পরিবর্তন করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ নিচে দেয়া হলো-

  • পরীক্ষা শুরুর তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার)।

  • পরীক্ষা শেষের তারিখ: ০৯ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার)।

এ নির্দিষ্ট সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সকল কলেজকে তাদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণে পূর্বের সময়সূচিতে সংশোধন আনা হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে পরীক্ষার অন্যান্য যেসব নিয়মাবলী বা শর্ত উল্লেখ ছিল, সেগুলো আগের মতোই অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র পরীক্ষার তারিখ বা সময়সীমা বাড়ানো হয়েছে।

ব্যবহারিক পরীক্ষাটি ডিজিটাল পদ্ধতিতে বা অনলাইনে ডেটা এন্ট্রির মাধ্যমে সম্পন্ন করতে হয়। এ লক্ষ্যে কলেজ ও পরীক্ষকদের জন্য কিছু জরুরি তথ্য দেয়া হয়েছে-

১. বহিঃপরীক্ষক তালিকা: কলেজগুলো তাদের নিজস্ব এ লগইন করে বহিঃপরীক্ষকদেরতালিকা ডাউনলোড করতে পারবে।

২. নিয়োগপত্র সংগ্রহ: মনোনীত পরীক্ষকগণ তাদের নিজ নিজ প্রোফাইল থেকে অনলাইনে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।

৩. অনলাইন ডেটা এন্ট্রি: পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ও তথ্যাদি ইনপুট দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার্থীকে তাদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যেহেতু ব্যবহারিক পরীক্ষা কলেজভিত্তিক বিভিন্ন দিনে হতে পারে, তাই সঠিক তারিখ জানতে বিভাগীয় নোটিশ বোর্ডে নজর রাখা জরুরি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়