Apan Desh | আপন দেশ

সীরাতুর রাসূল (ছা.) পুস্তক জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির আহবান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৫৪, ৩ মার্চ ২০২৬

সীরাতুর রাসূল (ছা.) পুস্তক জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির আহবান

ছবি: আপন দেশ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত মহানবী হযরত মুহাম্মদ (ছা.) এর জীবন ভিত্তিক সীরাতুর রাসূল (ছা.) পুস্তক। বর্তমান প্রজন্মকে নৈতিক মোকাবেলায় জাতীয় শিক্ষাক্রমে পুস্তুকটি অন্তর্ভুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমী ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আয়োজিত সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সীরাত সেমিনারে বক্তারা এ আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। প্রধান অতিথি ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের সচিব শামসুল আলম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েতুল্লাহ, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের প্রধান পরিদর্শক ড. মুহাম্মদ কাবীরুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আহসান, বিশিষ্ট আইনজীবী ড. রফিকুল ইসলাম মেহেদী, মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন, আব্দুর নুর প্রমুখ।

আরও পড়ুন <<>> শিক্ষক তন্ময়কে হেয় প্রতিপন্নের চেষ্টা, শিক্ষার্থীদের নিন্দা

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক অত্র বোর্ডের আঞ্চলিক কো-অর্ডিনেটরগণ, শিক্ষকগণ ও বিভিন্ন সুধী উপস্থিত ছিলেন। সমৃদ্ধ এ পুস্তক পঠনে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাক্ষেত্রে রাসূলের আদর্শ তরুণ সমাজকে মানবিক, নৈতিক ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। 

সীরাত বিষয়ক অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমীর কো-অর্ডিনেটর আবু রায়হান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প