Apan Desh | আপন দেশ

ইংলিশ মিডিয়াম স্কুল-কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৫৬, ৮ মার্চ ২০২৬

ইংলিশ মিডিয়াম স্কুল-কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

ছবি: আপন দেশ

পবিত্র রমজানে জনভোগান্তি কমাতে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (০৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে।

রোববার (০৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়সমূহের প্রতিনিধি নিয়ে শিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন<<>>ইবি শিক্ষিকা হত্যা তদন্তে ৫ সদস্যের কমিটি

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ইংলিশ মিডিয়াম স্কুলসমূহ সোমবার থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী পরিচালিত হবে।

নির্দেশনায় আরও বলা হয়, একইসঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ থাকবে।

এ নির্দেশনা সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা