Apan Desh | আপন দেশ

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর: চার পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর: চার পুলিশ প্রত্যাহার

ছবি: আপন দেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি জানান, অভিযানের সময় ঘটে যাওয়া ঘটনায় জড়িত চার সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আরও দুই থেকে তিনজন সদস্যকে শনাক্তের কাজ চলছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় দায়িত্ব পালনরত সাংবাদিক ও কয়েকজন শিক্ষার্থীকে কিছু পুলিশ সদস্য হেনস্তা ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়।

এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঘটনার দায়ে সংশ্লিষ্টদের শাস্তি এবং ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবি জানান। ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সুবিধাবাদীদের করা মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে : দুলু কমলো এলপি গ্যাসের দাম প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ