Apan Desh | আপন দেশ

৬০ শতাংশ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৭, ৪ মার্চ ২০২৬

৬০ শতাংশ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে।

বুধবার (০৪ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করা হলে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা লাগতে পারে। মোট কত টাকা লাগবে, সেজন্য অধিদফতরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদফতর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আরও পড়ুন<<>>সীরাতুর রাসূল (ছা.) পুস্তক জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির আহবান

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই যেন শিক্ষক-কর্মচারীরা বর্ধিত উৎসব ভাতা পান। এজন্য দ্রুত অধিদফতরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব আসার পরপরই তা অনুমোদনের কার্যক্রম শুরু করা হবে।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ আর কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেতেন। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের তীব্র আন্দোলনের মুখে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এখন শিক্ষক-কর্মচারী উভয়ের উৎসব ভাতা আরও ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ নিল শিক্ষা মন্ত্রণালয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের