ছবি: আপন দেশ
রাজধানীর সদরঘাটে বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় দুই লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে আরও তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস তৎপরতা চালাচ্ছে।
জানা যায়, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় পিছন থেকে জাকির সম্রাট-৩ লঞ্চ আকস্মিক ধাক্কা দেয়। সংঘর্ষের মুহূর্তে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আরও পড়ুন <<>>যে কারণে স্থগিত প্রধানমন্ত্রীর ওমরাহ সফর
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































