Apan Desh | আপন দেশ

কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকছে। সে হিসেবে টানা পাঁচ দিনের ছুটির পর  সোমবার (১৬ ফেব্রুয়ারি) খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ফেব্রুয়ারিতে মাসের শুরুর দিনেই স্কুল–কলেজে মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ছিল। এরপর নির্বাচন উপলক্ষে ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ পর্যন্ত বন্ধ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষিত হয়েছে।

ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা–কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়