Apan Desh | আপন দেশ

শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে। এখাতকে আধুনিকায়ন করা হবে। এ মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। এখানের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে। সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেয়া হবে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব করে অটো পাস নেয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।
  
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে নকলবিরোধী অভিযানের আর দরকার হবে না। আগের মন্ত্রিত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। এখানে দুর্নীতির কোনো স্থান নেই, পাবেও না।
 
নতুন শিক্ষামন্ত্রী আবারও বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়