Apan Desh | আপন দেশ

প্রকল্পের কার্যকর মনিটরিং নিশ্চিত করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রকল্পের কার্যকর মনিটরিং নিশ্চিত করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ছবি : সংগৃহীত

প্রকল্পসমূহের বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর মনিটরিং নিশ্চিত করার আহবান জানিয়েছেন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

সভায় বিগত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এডিপি সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বর্তমানে চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রী প্রকল্পসমূহের বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর মনিটরিং নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, প্রাথমিক বিদ্যালয়সমূহে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও সভায় উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ, মাঠপর্যায়ে নিয়মিত তদারকি জোরদার এবং প্রকল্প বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়