Apan Desh | আপন দেশ

থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থী জিম্মির চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থী জিম্মির চেষ্টা

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সোংখলা প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এক বন্দুকধারী স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বন্দুকধারী কয়েকজন শিক্ষার্থীকেও জিম্মির চেষ্টা করে। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ডয়চে ভেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে গুলি শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী গুলি শুরু করার পর শিক্ষার্থীরা প্রাণভয়ে ছুটোছুটি করছে। কেউ ক্লাসরুমে বেঞ্চের নিচে আশ্রয় নিচ্ছে, আবার কেউ কেউ স্কুলের দেয়াল টপকে নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

গুলি চালানোর পর বন্দুকধারী অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষককে একটি কক্ষে আটকে ফেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থাই পুলিশের বিশেষ কমান্ডো বাহিনী। তারা পুরো স্কুল এলাকাটি ঘিরে ফেলে। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পুলিশ জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হয়।

ডেপুটি সুপারিনটেনডেন্ট উইচিয়ান সোবুন গণমাধ্যমকে বলেন, অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিনজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়