Apan Desh | আপন দেশ

মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

ছবি : আপন দেশ

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী যাত্রাও শুরু হবে।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘কচুয়া উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে। নকলমুক্ত যাত্রার মতোই এই উদ্যোগও কচুয়া থেকে শুরু হবে। একইভাবে দুর্নীতিমুক্ত যাত্রাও এখান থেকেই শুরু হবে।’ 

তিনি আরও বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে। তার নেতৃত্বে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

আরও পড়ুন : টানা ২ দিন বৃষ্টির আভাস, শুরু কবে থেকে?

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়