Apan Desh | আপন দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৬, ১৪ মার্চ ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। সিলেবাস প্রকাশের মাধ্যমে পরীক্ষার্থীরা এখন প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছেন।

এদিকে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা ১৮ বছর নির্ধারণ করে সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালার এ পরিবর্তনের কারণে আগের আবেদন বাতিল করে নতুন করে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) থেকে নতুন করে আবেদন গ্রহণ শুরু হতে পারে এবং ৩১ মার্চ পর্যন্ত আবেদন চলবে বলে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে।

আরও পড়ুন <<>> পাঁচ সিটিতে প্রশাসক দিল সরকার

এদিকে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের জন্য আগে আবেদন করা প্রায় ৮৬ হাজারের বেশি শিক্ষকের আবেদন ফি ফেরত দেয়া হবে। প্রত্যেক আবেদনকারীকে ৩৫০ টাকা করে ফেরত দেয়া হবে বলে জানা যায়। কীভাবে এ অর্থ ফেরত দেয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে অর্থ ফেরত দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement