ছবি: আপন দেশ
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে আনিশা ফেরদৌসী (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে। হাজারীবাগ টালি অফিস পানির পাম্পের গলির একটি ৬তলা বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসায় মরদেহ পাওয়া যায়।
মারা যাওয়া ছাত্রী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম জলিল রহমান। গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। স্বামীর নাম সেলিম রানা, যার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।
ছাত্রীর পরিচিতি অনুযায়ী, আমিরুল ইসলাম জানান, আনিশা তার কন্যা। জন্মের পাঁচ মাস বয়সে তাকে দত্তক দেয়া হয়। এরপর থেকে তিনি জলিল রহমানের কাছে বড় হন।
তারা জানান, আনিশা সিটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ভর্তি হন। সিটি কলেজে পড়াকালীন সময়ে সেলিম রানা নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। পরে তারা গোপনে বিয়ে করেন। বিষয়টি ২২ দিন আগে আনিশা বরিশালের গ্রামের বাড়িতে গিয়ে বাবা-মাকে জানান। পরিবারের প্রথমে অসম্মতি থাকলেও পরে তারা মেনে নেন।
আরও পড়ুন <<>> দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ল যুবক
শনিবার গ্রাম থেকে আনিশা ঢাকায় আসে। কিন্তু সকালে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে নিজের রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনা বর্তমানে হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































