Apan Desh | আপন দেশ

দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রীর স্পষ্ট বার্তা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রীর স্পষ্ট বার্তা 

ছবি : আপন দেশ

দুর্নীতি করব না, করতেও দেব না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘আমরা ২ মন্ত্রী দুর্নীতি করব না, করতেও দেব না। এটা আমাদের অঙ্গীকার।’

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘আমরা এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখব। সব সেক্টর দুর্নীতিমুক্ত রাখব।’

আরও পড়ুন : জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ

তিনি আরও বলেন, ‘আমরা যেকোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেব। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হবে। রাজনীতিমুক্ত মন্ত্রণালয় হবে। এই দুটি বিষয় থেকে মন্ত্রণালয়মুক্ত রাখব।’

এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়