হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এসময় সন্দেহজনক হামে ৯০৫ জন আক্রান্ত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০৫ জন। এসময় নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছে ৬৩ শিশু।
০৪:৪৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার