ছবি : আপন দেশ
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে মাছ শিকার শেষে ফেরার পথে ২ নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৫ জুন) দুপুরে নাফ নদীর মোহনা এলাকায় এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা মো. ফায়সাল (২৩), সৈয়দুর রহমান (১৯), সৈয়দ আলম (২২), মো. হেলাল (১২), মো. জলিল (১৩), আজম উল্লাহ (১০) ও মো. ফায়সাল (২২)।
শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া জেলে ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ‘মাছ শিকার শেষে অন্য জেলেরা ফিরে এসে সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানান। এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।’
এ ঘটনায় জেলে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসন তাদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন : নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী। তিনি বলেন, ‘নাফ নদীর মোহনা থেকে ৭ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি জেলেদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































