ফাইল ছবি
দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১১ জন রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার (০৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
একই সময়ে পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬২ হাজার ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ১৫৪ জন।
আরও পড়ুন <<>> আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টার নোটিশ
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আপন দেশ/এসএস




































