ছবি: আপন দেশ
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন। সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (২৬ মে) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও নয়জন।
স্বাস্থ্য অধিদপতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৮৮ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে মৃত্যু হয়েছে আরও ৪৬৭ জনের।
আপন দেশ/এসএস




































