ছবি : আপন দেশ
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে এবার এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। এ সময় বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়।
সোমবার (১৫ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভারতের পশ্চিম বাংলার মালদহ জেলার ৮৮বিএসএফ আর কে ওয়াদা বিওপির সদস্যরা নৌকাযোগে ২২৫/৩-আর সীমান্ত পিলারের কাছ দিয়ে পুশইন করে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন প্রতিহত করা হয়। এ সময় ওই নারী সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।’
তিনি আরও বলেন, ‘বিজিবি কর্তৃক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন : আশুরা কবে, জানা যাবে আজ
উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) রাতে একই সীমান্ত দিয়ে ৫ শিশুসহ ২৮ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ। কিন্তু বিজিবির বাধায় ২ ঘণ্টা পর তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় তারা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































