Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিল্লিতে আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৮, ১৫ জুন ২০২৬

আপডেট: ০০:২৯, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিল্লিতে আটক

ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। রোববার (১৪ জুন) কোনো একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন।

ঢাকায় প্রাপ্ত সর্বশেষ খবরে জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দিল্লিতে ঢোকার ছাড়পত্র দেয়নি। বিমানবন্দরের ভেতরেই একটি রুমে তাকে আটকে রাখা হয়েছে।

আরও পড়ুন <<>> প্রতিমন্ত্রীর ‘ক্লিন আপ ড্রাইভ’, ১০ ব্যবসায়িকে জরিমানা

দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহেদ উর রহমান বিমানবন্দরে রয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়